বুস্টার ডোজ পেলেন দুই কোটি ৯৫ লাখ মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৩ পিএম, ৪ জুলাই ২০২২ সোমবার
ফাইল ছবি
দেশের দুই কোটি ৯৫ লাখ ৯ হাজার ৯২৭ জনকে করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এ ছাড়া দেশে এ পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৯৪ লাখ ৯৩ হাজার ৫৪৬ জন এবং দুই ডোজ নিয়েছেন ১১ কোটি ৯৬ লাখ ৭ হাজার ৭৯০ জন।
সোমবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনার টিকাদানবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (রোববার) ছয় হাজার ৬৯৬ জনকে প্রথম ডোজ, ৩০ হাজার ১৮৬ জনকে দ্বিতীয় ডোজ এবং এক লাখ ৫২ হাজার ৬০২ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এসব টিকার মধ্যে রয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে মোট ১২ কোটি ৯৪ লাখ ৯৩ হাজার ৫৪৬ জন টিকার আওতায় এসেছেন। তাদের মধ্যে সুরক্ষা অ্যাপ নিবন্ধন করেছেন ৯ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৭৫৩ জন। বাকি দুই কোটি ৯৫ লাখ ৫৫ হাজার ৭৯৩ জন নিবন্ধন ছাড়াই টিকা নিয়েছেন।
গত বছরের ১ নভেম্বর থেকে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম চালুর পর ইতোমধ্যে এক কোটি ৭৩ লাখ ৪৬ হাজার ৯০১ জনকে প্রথম ডোজ পেয়েছেন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন এক কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৬৫৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ পর্যন্ত ভাসমান জনগোষ্ঠীর ৩ লাখ ৭০ হাজার ৯৪৯ জনকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ২৭ জানুয়ারি দেশে করোনা টিকার নিবন্ধন কার্যক্রম শুরু হয়। ওই বছরের ৭ ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষকে টিকা দেওয়া শুরু হয়। বর্তমানে ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সী যে কেউ টিকা নিতে পারছেন।
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল











